
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১১৭ বারের মতো পেছাল এই তদন্ত প্রতিবেদন জমার তারিখ। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ২১ মে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন।
আজ ১৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন। এরপর এই মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। নতুন তদন্ত সংস্থা তদন্তের অগ্রগতি বিষয়ে আজ কোনো প্রতিবেদন দাখিল করেননি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শেরেবাংলা নগরের সাধারণ নিবন্ধন কার্যালয় বিষয়টি নিশ্চিত করে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সরওয়ার ওরফে সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর থানার পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চার দিনে কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলার তদন্ত পরে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু তারাও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র্যাব তদন্তভার গ্রহণ করে। গত ৯ বছরেরও বেশি সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কোনো সংস্থা। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারেনি।
হত্যাকাণ্ডস্থল থেকে উদ্ধার করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য বহু অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু রহস্য উদ্ঘাটনের ফলাফল শূন্যই থাকে। তদন্ত সংস্থা মাঝে মাঝে আদালতে প্রতিবেদন দাখিল করে জানায়, রহস্য উদ্ঘাটনের কাজ চলছে। তদন্ত সংস্থার ওই ধরনের প্রতিবেদনের ভেতরেই মামলার তদন্ত সীমাবদ্ধ রয়েছে।
সরকার পরিবর্তনের পর তদন্ত সংস্থা পরিবর্তন করে পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া মামলার বাদী ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেন। তদন্ত সংস্থা পরিবর্তনের পরে সংশ্লিষ্ট অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই।

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় খাসজমি এবং সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ২৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে গড়িমসির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনাও ঘটেছে।
১ ঘণ্টা আগে
দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
৩ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৩ ঘণ্টা আগে