রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম ও তার সহযোগী তৌফিক হাসান ওরফে বাবুকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক ইয়াসিন সরকার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন গত মঙ্গলবার। ওই দিন দুজনকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনও করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব উভয় আবেদন শুনানির জন্য বুধবার তারিখ ধার্য করেন। তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।
টিপু হত্যাকাণ্ডে মোটরসাইকেলচালক ছিলেন শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম। তার সহযোগী তৌফিক হাসান ওরফে বাবু হোসেন।
বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ১৫ আগস্ট মোল্লা শামীমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে দক্ষিণ গোড়ান থেকে শরিফুল ইসলাম ওরফে হৃদয়কে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়। হৃদয়ের তথ্য মতে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তৌফিক হাসান ওরফে বাবুর তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি দক্ষিণ গোড়ান থেকে উদ্ধার করা হয়। এঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। ওই অস্ত্র মামলায় গত ১৭ আগস্ট মোল্লা শামীমসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ২১ আগস্ট তাদের কারাগারে পাঠানো হয়।
গত ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরের দিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রাজশাহীর গ্রামাঞ্চলে বর্ষার সকাল মানেই পাটচাষিদের প্রচণ্ড ব্যস্ততার সময়। কেউ কাস্তে দিয়ে পাটগাছ কাটছেন, আবার কেউ পাটের আঁটি কাঁধে তুলে নিয়ে ছুটছেন জলাশয়ের দিকে। পুকুর, খাল কিংবা ডোবায় জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজও চলছে পুরোদমে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যমুনার শাখা নদী নিউ ধলেশ্বরীর ওপর সেতু নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। নদীর দুই প্রান্তে তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করে কাজ বন্ধ রয়েছে। ৩৪ কোটি টাকার প্রকল্পটির তিন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের জেরে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের...
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৪৮৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪ দশমিক ৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং শিশু ১৩১টি (৯ দশমিক ৪৬ শতাংশ)।
৩ ঘণ্টা আগে