
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানসহ আরও কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সোয়া ১০টার পর এই ঘটনা ঘটে।
রাতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি মো. নুরে আলম। স্বামী হারোনার পরে নুরে আলমের পরিবারের অবস্থা বেশি ভালো নেই। স্ত্রী ইফফাত জাহান সিফাত একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন সামান্য বেতনে।
৪০ মিনিট আগে
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে নির্বাচন শেষ হয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছুটিতে রয়েছেন। এ জন্য সভা করা যাচ্ছে না। সভা করা গেলেই ফলাফল প্রকাশ করা হবে।’
৩ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে