নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৭ দিন পর সোহানা (৪) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার মেরাতলীকান্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া শিশুটির নানা। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার টেঙ্গাপাঁড়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহানার মা সুমি আক্তার ও বাবা সুহেল মিয়া টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করেন। তবে সে নানা-নানির কাছে থাকত। গত ১৯ ডিসেম্বর সোমবার দুপুরের পর সে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি ঝোপে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের একটু দূরেই পড়ে ছিল তার পরনের প্যান্ট। পরিবারের দাবি শারীরিক নির্যাতন করে এই শিশুটিকে হত্যা করে মরদেহ ফেলে রেখেছে। আজ সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বেলাব থানায় কোনো মামলা হয়নি।
শিশুটির নানা মাসুদ মিয়া বলেন, ‘গত ১৯ ডিসেম্বর দুপুরে আমার নাতনি নিখোঁজ হয়। থানায় গিয়েছি জিডি করতে। কিন্তু পুলিশ বলে আড়িয়াল খাঁ নদে খোঁজ করতে। তাই আর জিডি করা হয়নি। আমার ধারণা নাতনিকে কেউ ধর্ষণ করে হত্যা করে মরদেহ ফেলে রেখেছে। এ ঘটনার বিচার চাই।’
শিশুটির বাবা সুহেল মিয়া বলেন, ‘স্ত্রীকে নিয়ে টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে থাকি আর একটি পোশাক কারখানায় কাজ করি। মেয়ে সোহানা নানা-নানির কাছেই থাকত। তাকে নির্যাতন করে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আমরা তদন্ত করছি। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে