
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে দিনে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে কাটখাল ইউনিয়নবাসী।
আজ সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে কাটখাল ইউনিয়নের কাটখাল বাজারে মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাটখাল ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা ডা. আজিজুল হক ও ইউপি সদস্য শাহজালালসহ অনেকে।
জানা গেছে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের অধীনে উপজেলার ৭টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কাটখাল, বৈরাটি ও ঢাকীর আংশিক ইউনিয়ন নিয়ে মিঠামইন সাবস্টেশনের চতুর্থ ফিডার। গত দুই মাস ধরে এই এলাকায় দিনে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং চলছে।
স্থানীয়রা জানান, কাটখাল, বৈরাটিতে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট। শিক্ষার্থীদের পড়া-লেখা, বিদ্যুৎ চালিত যানবাহন ও উৎপাদনমুখী মেশিন দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে লোডশেডিংএ জন্য। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ।
কাটখাল ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৪৫) বলেন, ‘শুনি দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ হইছে, তাইলে আমরা বিদ্যুৎ পাই না কেন? আমাদের এলাকায় দিনে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে।’
কাটখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং হয়, এতে ছাত্র-ছাত্রীর লেখা-পড়া, শিশুরা ও বয়স্ক মানুষরা চরম বিপাকে পড়ছে। আমি দ্রুত বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবী করছি।’
পল্লী বিদ্যুৎ কাটখাল ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ ব্যাপী বিদ্যুৎ সমস্যা, তবে আমরা বিষয়টি ঊর্ধ্বন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি দ্রুত বিদ্যুৎ সরবরাহের আরও উন্নতি হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে