Ajker Patrika

রাজধানীর নকল বৈদ্যুতিক তারের কারখানায় অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীর নকল বৈদ্যুতিক তারের কারখানায় অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ
ওয়ারী এলাকায় সোমবার (২৪ আগস্ট) রাতে বৈদ্যুতিক তার তৈরির দুই কারখানায় অভিযান চালায় র‍্যাব। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকায় নকল বিআরবি, বিজলীসহ বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে দুই কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় এসব কারখানা থেকে বিপুল পরিমাণ কাঁচামাল, প্রস্তুতকৃত বৈদ্যুতিক তার ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত ওয়ারী থানার বিসিসি রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‌্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, বিসিসি রোডের দুটি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরির সরঞ্জাম, কাঁচামাল এবং প্রস্তুতকৃত পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় মো. শামীম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ১৫১ বস্তা পিভিসি দানা, ৫০ কেজি তার, ৪৬০ কেজি তামা, দুটি সিলার মেশিন, ২০ বস্তা আরআর কেবল কার্টন, দুটি কার্টন বিআরবি স্টিকার, একটি কার্টন পলি কেব্‌ল স্টিকার, একটি কার্টন বিজলী কেব্‌ল, ৯১ কয়েল বিআরবি কেব্‌ল এবং ৫০টি ডাইস জব্দ করা হয়। পরে জব্দ করা এসব নকল পণ্য ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত