
টাঙ্গাইলের দেলদুয়ারে এক নারী মাদক কারবারির বাড়ির পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা ওই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে।
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি।
পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতে মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আজ শনিবার সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রায়হান (২০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল-গাদতলা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয়, রায়হানকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে মাদক কারবারি ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয়দের দাবি, মর্জিনা একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশ মাঝেমধ্যেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালত পাঠায়। কিছুদিন পরে তিনি জামিনে ছাড়া পেয়ে আবার কারবার শুরু করেন। তাঁর স্বামীও মাদক কারবার করতেন। তিনি মারা গেছেন। এখন তাঁদের তিন ছেলেও মাদক কারবারের সঙ্গে জড়িত।
নিহত রায়হানের পরিবার বলছে, রায়হান বিকেলে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে তারা জানতে পারে, এক নারী মাদক কারবারির বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে মাদক কারবারি মর্জিনার বাড়ির সামনে ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নারী মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।’

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
১ ঘণ্টা আগে
শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
২ ঘণ্টা আগে