
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে গুলশান-২ নম্বরে অবস্থিত বাড়িটি দখলে রাখার অভিযোগ নিয়ে করা রিটের ওপর ১০ মার্চ রায়ের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বলেছি জবাব দেব। রিটকারী সৈয়দ সায়েদুল হক সুমনের আইনজীবী অনীক আর হক নথি উপস্থাপন করে বলেছেন, ওই বাড়ি এখনো সরকারের পরিত্যক্ত সম্পত্তির তালিকায় রয়েছে। আর সালাম মূর্শেদীর আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেছেন, এই বাড়ির বিষয়ে একটি দেওয়ানি মামলা বিচারাধীন। তাই ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। পরে আদালত আগামী রোববার রায়ের জন্য দিন ধার্য করেছেন।’
রাজধানীর গুলশানে সালাম মূর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ওই রিটের পরিপ্রেক্ষিতে তা অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। পরে গুলশানের ওই বাড়ি নিয়ে দুই রকম তথ্য দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
পরবর্তীকালে সরকারের দুই সংস্থার দুই ধরনের তথ্য আসায় দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে দুদক প্রতিবেদন জমা দেয়। গত ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করা হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে