
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মিথ্যা’ দাবি করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ওয়াসা ভবনের সামনের সড়কে এই মানববন্ধন হয়।
সকাল ১০টায় শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী কর্মবিরতি দিয়ে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনের সড়কে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। ‘ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দে’র ব্যানারে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তাঁরা ‘তথ্যসন্ত্রাসের প্রতিকার চাই’, ‘মিথ্যা সংবাদ মানি না’, ‘ঢাকা ওয়াসার এমডিকে নিয়ে মিথ্যা সংবাদ বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা জাবেদ হোসেন বলেন, ‘এ ধরনের সংবাদ আমাদের ব্যক্তি ও পারিবারিক জীবনে খারাপ প্রভাব ফেলে। সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হই। এসব সংবাদ তথ্যসন্ত্রাসের শামিল। আমরা এর প্রতিবাদ জানাই।’
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নানা সমস্যায় জর্জরিত ঢাকা ওয়াসা তাকসিম খানের নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর নাম জড়িয়ে কল্পিত গল্প ব্যবহার করা নীতি-নৈতিকতাবিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকতে তাঁরা গণমাধ্যমকে অনুরোধ জানান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম শহিদ উদ্দিন বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
১ ঘণ্টা আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
২ ঘণ্টা আগে