
কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ভাষা উৎসব ও দেয়ালিকা প্রদর্শন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার।
আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা চেয়ারপারসনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন করা হয় বিভিন্ন ক্লাবের তৈরি দেয়ালিকা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত ভাষা হলো বাংলা। আরবি, ফারসি, চায়নিজ ও জাপানিজসহ এই অঞ্চলের যেকোনো দেশের চেয়ে সমৃদ্ধ আমাদের এই ভাষা।’
ভারপ্রাপ্ত উপাচার্য ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘ভাষার প্রতি সম্মানের প্রথম ধাপ হলো নিজে কী করতে পারছি, সেটা বিবেচনায় নেওয়া। আমরা প্রায়ই কথা বলার সময় বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ ঘটাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে।’
আলোচনা সভায় বাংলা ভাষার দিক ও ভাষার আন্দোলনের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ড. মো. গোলাম সামদানী ফকির ও অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। এ সময় নিজের ভাষার পাশাপাশি সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ (এলপিআর) আরও অনেকে।

তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
৪১ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...
১ ঘণ্টা আগে