Ajker Patrika

বনানী থানার মামলায় খায়রুল হকের জামিন বহাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বনানী থানার মামলায় খায়রুল হকের জামিন বহাল
এ বি এম খায়রুল হক ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আজ সোমবার ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

শুনানিতে খায়রুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী ও মো. মোখলেছুর রহমান।

মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে ৮টি মামলায় জামিন বহাল ছিল। এই মামলায় জামিন বহাল থাকায় তাঁর (সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক) কারামুক্তিতে আপাতত আইনগত কোনো বাধা নেই।’ তিনি বলেন, খায়রুল হকের দেশত্যাগের ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে বলে এর আগে আপিল বিভাগ আদেশ ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত