ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ আগামী ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুরে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা শেষে এই তারিখ ঘোষণা করা হয়।
গত ১৪ ও ১৫ জানুয়ারি শতবর্ষের মিলনমেলা হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গত ১০ জানুয়ারি অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে, গত বছরের ২৩ ও ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও একই কারণে ৭ ডিসেম্বর এর তারিখ পরিবর্তন করে অনুষ্ঠানটি জানুয়ারি মাসে করার ঘোষণা দেওয়া হয়।
সভায় মিলনমেলার অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে-সকাল সাড়ে ৮টায় অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা খেলার মাঠে প্রবেশ করবেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার কার্যক্রম শুরু হবে। দুপুর ১২টায় ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১০০ জন অ্যালামনাইকে সম্মাননা দেওয়া হবে এবং সাড়ে ৪টায় ‘অ্যালটা ম্যাটার প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৈকালিক আপ্যায়ন শেষে বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ এবং দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক এ এন এম আল মামুন তালাত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিলনমেলার প্রচার কমিটির সদস্যসচিব কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে