দেশের শতাধিক সরকারি কলেজ, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর অংশগ্রহণে গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘ব্যাটল অব ব্রেইনস (স্টিম এডিশন)’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সায়েন্স অলিম্পিয়াড, সার্কিট অলিম্পিয়াড, ট্যালেন্ট ফিউশন তথা ফটোগ্রাফি-ভিডিওসহ নানা আয়োজন ছিল। প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা হওয়ার মূল কারণই হলো ব্রেইন। সেই ব্রেইন নিয়ে প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
টেক স্টার্টআপ এক্সপার্ট ইবতেসাম দোহা বলেন, জীবনের প্রত্যেকটি কাজ ও ব্যক্তিত্বে মৌলিকতা প্রয়োজন। অর্থাৎ একজন মানুষ ও তার কর্ম যেমনই হোক, সেটার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তবেই সফলতা আসবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, অনেকগুলো বড় অনুষঙ্গ নিয়ে ছোট আকারে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে কঠিন কাজ। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের উৎসাহ দেন তিনি।
বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দক্ষতা অর্জনে সহায়ক হবে। পরে প্রতিযোগিতার খুঁটিনাটি তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক সুহান, গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন প্রমুখ।

পাহাড়, কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সবুজ প্রকৃতি আর সুউচ্চ ঝরনার মোহনীয় রূপ—সব মিলিয়ে রাঙামাটিকে বলা হয় ‘পর্যটনের শহর’। কেবল অপরূপ প্রকৃতিই নয়, এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সহজ-সরল জীবনধারা, ভেজালহীন ঐতিহ্যবাহী খাদ্যপদ্ধতি আর পাহাড়ের শান্ত পরিবেশ ভ্রমণপিপাসুদের মন কাড়ে।
৩ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জে কুদবারচর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়নকে ঘিরে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি সুপারিশের ঘটনা প্রকাশ্যে এসেছে। এর জেরে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে।
২৪ মিনিট আগে
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুসলিমা (৭) নামের এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৩০ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৮ ঘণ্টা আগে