
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই তারিখ ধার্য করেন।
আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
গত ৯ মার্চ রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচবাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্লান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন।
পরে এই মামলায় আসামিদের শনাক্ত করে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে ঘটনার দায় স্বীকার করেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে আহত একটি উল্টোলেজি বানর (সিংহ বানর) উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট ও জরাজীর্ণ ভবনে পাঠদান চলছে। দেয়ালে ফাটল, ছাদ চুঁইয়ে পানি পড়া ও পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৮ মিনিট আগে
রাজশাহীর বাঘায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে বিসিআইসি অনুমোদিত দুই সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে প্রদর্শনীটির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
১৫ মিনিট আগে