রাজধানীর ক্যান্টনমেন্ট থানার নাশকতার মামলায় বিএনপির ২৬ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় ঘোষণা করেন। এছাড়া বিচারক একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুর রশিদ, শামসুল আলম বাবুল, প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, মো. পারভেজ, রমিজ উদ্দিন রমু, মিয়াজ উদ্দিন, এহসানুল হক বাবু ওরফে নুরুল আফসার বাবু, তারেকুল রাজ্জাক, নাজির উদ্দিন ওরফে দারোগা আলী, সফুর উদ্দিন ওরফে সফু, জাহিদ হাসান খান রনি, তোফাজ্জল হোসেন বাবু, আবুল হোসেন, মাঈনুল ইসলাম অমি, মো. আরিফুল ইসলাম তুহিন, তাসলিমা আক্তার ভূঁইয়া বেবী, মো. জিন্নাত আলী, মো. শাহজালাল শেখ সুমন, মো. ছাইফুল ইসলাম, মো. কবির, মো. সাদ্দাম হোসেন রাব্বি, মোমিনুল হক অপু, মো. মোশারফ হোসেন, মো. হেলাল উদ্দিন হেলু।
এর মধ্যে বিচারক আব্দুর রশিদ, প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, মো. পারভেজ, তারেকুল রাজ্জাক ওরফে তারেক, সফুর উদ্দিন ওরফে সফু, জাহিদ হাসান খান রনি, তোফাজ্জল হোসেন বাবু, মাঈনুল ইসলাম ওরফে অমি, মো. আরিফুল ইসলাম তুহিন, মো. জিন্নাত আলী, মো. শাহজালাল শেখ সুমন, মো. সাদ্দাম হোসেন রাব্বি ও মোমিনুল হক অপুসহ ১৩ জনকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে সাত আসামিদের এক বছর ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া তাসলিমা আক্তার বেবিসহ ৬ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ মামলায় কবির নামে এক আসামি কারাগারে রয়েছেন। তাকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয় ও বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী জনি খন্দকার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এসআই মো. মাসুদুর রহমান বাদী হয়ে ৩০ জন আসমির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরে পুলিশ তদন্ত শেষে ৩০ জন আসামির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সিট আলোকডিহি গ্রামের কৃষক ময়েজ উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে লাভের সম্ভাবনা তৈরি করেছেন তিনি।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
১১ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
২৪ মিনিট আগে
পথচলার ৫০ বছরে পদার্পণ করেছে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এ উপলক্ষে শুরু হয়েছে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পরিষদ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়...
১ ঘণ্টা আগে