Ajker Patrika

মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে বাবা-ছেলেসহ গুরুতর আহত ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে বাবা-ছেলেসহ গুরুতর আহত ৩
মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের ভবনের লিফট ছিঁড়ে পড়ে তিনজন আহত হন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের ভবনের লিফট ছিঁড়ে পড়ে তিনজন আহত হন। ছবি: আজকের পত্রিকা
মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের ভবনের লিফট ছিঁড়ে পড়ে তিনজন আহত হন। ছবি: আজকের পত্রিকা

আহতরা হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তাঁর ছেলে মো. ওয়াসি (৮)। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে। তাদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলা থেকে ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাঁদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে সরাসরি আমাদের এখনো জানানো হয়নি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত