
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে এক যৌথ অভিযানে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৪৮ রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়।
অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কার্গো হোল্ডের ভেতরে থাকা টয়লেটের প্যানেল খুলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি। বর্তমান বাজারমূল্যে এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে উদ্ধার হওয়া সোনার বারগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এভিয়েশন সিকিউরিটি (এভসেক) জানিয়েছে, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

বরিশালে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে রোগীদের ওপর। প্রতি এক ঘণ্টা পর লোডশেডিং হচ্ছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নতুন ভবন এবং জেনারেল হাসপাতালে। বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে শত শত রোগী দুর্ভোগে পড়েছে।
৩৮ মিনিট আগে
জ্বালানি তেলের সংকটের সুযোগে রাজশাহী ও গাজীপুরের কালীগঞ্জে তেল মজুত ও কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ ঘণ্টা আগে
পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...
৭ ঘণ্টা আগে
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
৭ ঘণ্টা আগে