লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহতের ঘটনার পর ধুয়ে মুছে স্বাভাবিক করা হয়েছে সদরঘাটের পন্টুন। এ দুর্ঘটনায় সদরঘাট সাময়িক সময়ের জন্য থমকে গেলেও দেড় ঘণ্টা পরেই শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম।
আজ বৃহস্পতিবার ঈদের দিনেও বিকেল সাড়ে ৪টা থেকে চিরচেনা ভিড় দেখা গেছে দেশের প্রধান এই লঞ্চ টার্মিনালে।
সন্ধ্যা ৬টার দিকে সদরঘাটে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে একের পর এক লঞ্চ এসে ভিড়ছে টার্মিনালে। ঢাকা থেকে লঞ্চ ছেড়েও যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। দুর্ঘটনাকবলিত ঢাকা-চরফ্যাশন-বেতুয়া রুটের তাসরিফ-৪ লঞ্চটি অবশ্য আপাতত সদরঘাট ছাড়ছে না।
এর আগে বেলা ৩টার দিকে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বেঁধে রাখা এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান পন্টুনে অবস্থানরত চার যাত্রী ও এক হকার।
এ দুর্ঘটনায় দুই লঞ্চের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সদরঘাট নৌ থানা-পুলিশ। তাঁদের মধ্যে ফারহান-৬-এর তিনজন এবং তাসরিফ-৪-এর দুজন।
সদরঘাট নৌ থানার ওসি মো. আবুল কালাম বলেন, হেফাজতে নেওয়া পাঁচজনের মধ্যে দুই লঞ্চের মাস্টার ও ম্যানেজার রয়েছেন। বিআইডব্লিউটিএ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ ও নৌ পুলিশ জানিয়েছে, বেলা ৩টার দিকে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজনের মাথায় আঘাত লাগে। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পাঁচটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সেখানে কর্মরত ডোম মোহাম্মদ মিলন শেখ জানান, পাঁচজনেরই মৃত্যু হয়েছে মাথায় আঘাত লেগে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
৪৪ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
১ ঘণ্টা আগে