
সুনির্দিষ্ট নীতিকাঠামো প্রণয়নের আগে নজরদারি প্রযুক্তির ব্যবহার বন্ধ রাখার দাবি জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেতারা বলেছেন, ‘নজরদারির প্রযুক্তি আমাদের জাতিগত অগ্রগতিকে নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত করবে।’
আজ রোববার বিকেলে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছেন তাঁরা।
নেতারা বিবৃতিতে বলেন, ‘শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সরকারের যে দাবি, তা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে একান্ত ব্যক্তিগত কথাবার্তা ফাঁস করা হয়েছে, কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষকে অপমান-অসম্মান করা বা ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ রদ্ধ করার জন্য। তা ছাড়া জাতি হিসেবে পরিপূর্ণ বিকাশে বাক্ ও মত প্রকাশের স্বাধীনতা যেখানে অপরিহার্য, সেখানে নজরদারির প্রযুক্তি আমাদের জাতিগত অগ্রগতিকে নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত করবে।’
জনগণের করের টাকায় জনগণের ওপর নজরদারি চালানোর প্রযুক্তি ব্যবহারের বিস্তৃতি ও পরিধি কী হবে তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন জানিয়ে তাঁরা আরও বলেন, জনগণ এটি জানার অধিকার রাখে। এমন প্রযুক্তি কেনার নেপথ্যের উদ্দেশ্যসহ ঠিক কোন পরিপ্রেক্ষিতে ও কার স্বার্থে এর ব্যবহার হবে এবং ঠিক কোন সুনির্দিষ্ট আইন ও নীতি অনুযায়ী এসব প্রযুক্তি কেনা হলো, সরকারের পক্ষ থেকে এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত ব্যাখ্যা প্রয়োজন।
নেতারা আশঙ্কা জানিয়ে বলেন, সুনির্দিষ্ট নীতিমালার অনুপস্থিতিতে এমন প্রযুক্তির ব্যবহারে তথ্যের অবাধ প্রবাহের ব্যাঘাত সৃষ্টিসহ ব্যক্তিগত তথ্যের ও যোগাযোগের গোপনীয়তা, সুরক্ষা এবং বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতাসহ একাধিক সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব হওয়ার ব্যাপক ঝুঁকি সৃষ্টি হবে। এ ধরনের প্রযুক্তির অপব্যবহার হলে দেশে ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছুই থাকবে না।
তাঁরা আরও জানান, ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এক বা একাধিক বিশেষায়িত সরকারি সংস্থা নজরদারির বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসছে। কিন্তু সরকার কখনোই এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি।
নেতারা বলেন, ‘আমাদের সংবিধানের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। এর সঙ্গে নাগরিকের মর্যাদাও জড়িত। তাই এ নিয়ে অস্পষ্টতা সৃষ্টি না করে একটি সুনির্দিষ্ট নীতিকাঠামো প্রণয়নের কোনো বিকল্প নেই।’

কিশোরগঞ্জের তাড়াইলে চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা।
৪ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে সোমবার ভোরে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ বলে অভিযোগ উঠেছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা ও নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে গড়ে তোলা দুটি চুন কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস-সংযোগে ব্যবহৃত...
১১ মিনিট আগে
গাইবান্ধার ওপর দিয়ে বয়ে চলা তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটাসহ শত শত বিঘা ফসলি জমি। চোখের সামনেই শেষ সম্বল হারিয়ে আতঙ্কে দিনাতিপাত করছেন নদীপাড়ের বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন...
২১ মিনিট আগে