
রাজধানীর উত্তরায় আগে নাগরিক সুবিধা দেওয়া এবং পরে হোল্ডিং চার্জ নেওয়ার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা।
উত্তরা ৬ নম্বর সেক্টরের ডিএনসিসি কার্যালয়ের সামনে বুধবার (৩ সেপ্টেম্বর) এ মানবন্ধন করা হয়। মানবন্ধনটির আয়োজন করে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন। এতে প্রায় পাঁচশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানবন্ধন ও বিক্ষোভকালে বক্তারা শ্লোগানে শ্লোগানে বলেন, ‘আগে নাগরিক সুবিধা দাও, পরে হোল্ডিং চার্জ নাও’, ‘উন্নয়ন ছাড়া ৭ বছরের হোল্ডিং কর বাতিল কর, করতে হবে,’ ‘হোল্ডিং ট্যাক্সের নামে সিটি কর্পোরেশনের অত্যাচার বন্ধ কর, করতে হবে’।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অধিকহারে হোল্ডিং কর নির্ধারণ এবং সাত বছরের বকেয়া কর পরিষদের নোটিশ জারির প্রতিবাদে সিটি কর্পোরেশন কার্যালয়ে শাহরুখ লিপি প্রদান করা হয়।
মানবন্ধনটির নেতৃত্ব দেন মানববন্ধন পরিচালনা করেন ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের আহ্বায়ক শামসুল হক সরকার ও সদস্য সচিব সৈয়দ আহমেদ হেলাল।
মানবন্ধনে উপস্থিত নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল সালাম সরকার বলেন, ‘আমাদের উপর ২০১৮ সাল থেকে যে হোল্ডিং কর ধার্য করা হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো সুবিধা বা নাগরিক সেবা পাইনি। অন্যায়ভাবে চাপানো কর প্রত্যাখ্যান করছি। আজ আমরা আমাদের দাবি সম্বলিত স্বারকলিপি জমা দিয়েছি। দাবি মানা না হলে আরও শক্ত আন্দোলন হবে।’

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে পড়ায় একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন চালকসহ দুই ব্যক্তি। হঠাৎ একটি দ্রুতগতির বাস এসে তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। নিহত দুজন সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১২ মিনিট আগে
ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১৫ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে