রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার একটি বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
মৃত ওই যুবকের নাম জাহিদ হাসান (২২)। তিনি মতিঝিল এলাকায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী।
জাহিদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সে তাঁর বাবা-মার সাথে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতো। বাসাবো এলাকায় তাঁর বোনের বাসায় প্রায় বেড়াতে আসত বলে পরিবার জানিয়েছে।
এদিকে নিহত জাহিদের খালাতো ভাই সোহেল দাবি করেছেন, জাহিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর সেই লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সোহেল আরও জানান, দুপুরে নামাজের আগে বাসাবোতে বোনের বাসায় যায় জাহিদ। ওই সময় তাঁর বোন বাজার করতে যাচ্ছিলেন। পথে বোনের কাছ থেকে ঘরের চাবি নিয়ে তাঁর বাসায় যান। পরে তাঁর বোন বাজার থেকে ফিরলে ঘর থেকে এক মেয়ে বের হয়ে জানান জাহিদ কেমন জানি করছে। এরপর তাঁর বোন ঘরে গিয়ে দেখতে পান ঘরের জানালার সাথে ফাঁস লাগানো অবস্থায় জাহিদ ঝুলছে।
এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। আটক মেয়ে ও নিহতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমিকার সঙ্গে অভিমান করে নিজের কোমরের বেল্ট দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটিকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়...
৭ মিনিট আগে
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পক্ষে একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা সব সময় সম্ভব হয় না। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয়। কিন্তু বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হলে একদিকে যেমন কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতি কমে আসে।
১৫ মিনিট আগে
ছোট-বড় অন্তত আটটি নদ-নদী ঘিরে গড়ে উঠেছে কুষ্টিয়ার জনপদ। পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, হিসনা, কালীগঙ্গা, কুমার ও সাগরখালীর মতো নদীর সঙ্গে জেলার মানুষের জীবন-জীবিকা ও চলাচল ওতপ্রোতভাবে জড়িত। নদীকেন্দ্রিক এই জেলায় প্রায়ই ঘটছে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা। অথচ নদীবেষ্টিত কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের নিজস্ব....
১৯ মিনিট আগে
দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিয়োগপত্র, জীবনযাপনের উপযোগী মজুরি, দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন।
২২ মিনিট আগে