সকল ধরনের তামাক পণ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের মাধ্যমে এগুলোর বিক্রয়মূল্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী গবেষক, অ্যাকটিভিস্ট এবং সংগঠনগুলো। এ ছাড়া তারা তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবিও জানিয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আজ বুধবার এক আলোচনা সভায় এসব দাবি জানায় সংগঠনগুলো।
হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০১৬ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের দরিদ্রতম ২০ শতাংশ পরিবারগুলো তামাক পণ্যের পেছনে তাদের আয়ের প্রায় ২১ শতাংশ ব্যয় করছে। এ জন্য সমাজের সবচেয়ে অসহায় মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় সুনির্দিষ্ট করের মাধ্যমে তামাক পণ্যের দাম বাড়ানোর দাবি জানায় সংগঠনগুলো।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে উন্নয়ন সমন্বয়ের সভাপতি আতিউর ধূমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত, বিক্রয়স্থলে তামাক পণ্য প্রদর্শন বন্ধ, তামাক কোম্পানির সিএসআর বন্ধ, প্যাকেট বা কৌটায় সচিত্র সতর্কবার্তার আকার বৃদ্ধি, খুচরা শলাকা ও মোড়কবিহীন বিক্রয় নিষিদ্ধ, ই-সিগারেট বা এইচটিপি নিষিদ্ধের দাবি জানান।
এই বিষয়গুলো বাস্তবায়িত হলে ১৩ লাখ তামাক ব্যবহারকারীকে তামাক ব্যবহারে নিরুৎসাহ করাসহ ৯ লাখ তরুণকে তামাক ব্যবহার শুরু করা থেকে বিরত রাখা যাবে বলে উল্লেখ করেন আতিউর রহমান। এ ছাড়া এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে, প্রায় সাড়ে ৪ লাখ প্রাপ্তবয়স্ক নাগরিকের মৃত্যু রোধ করা যাবে এবং আরও প্রায় সাড়ে ৪ লাখ তরুণের অকাল মৃত্যু রোধ করা সম্ভব। এ ছাড়া তামাক পণ্যের ওপর আরোপিত কর থেকে প্রায় ৯ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণ করা সম্ভব।
তামাকজাত পণ্য বন্ধের জন্য সামাজিক আন্দোলন আরও জোরদারের দাবি জানিয়ে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সামাজিক আন্দোলন গড়ে তুলে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে। প্রতিটি জেলা-উপজেলায় এমন কিছু কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে মানুষ ধূমপান থেকে বিরত থাকে। এটা প্রতিষ্ঠানভিত্তিক হতে পারে। স্কুল, কলেজ মাদ্রাসা বা রাজনৈতিক দলভিত্তিকও হতে পারে। বাংলাদেশের সামাজিকতার দিকে খেয়াল রেখে ইমাম সাহেবরাও যদি এমন সচেতনতামূলক কথা বলেন, অনেকেই তা মেনে চলবে।
এ সময় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন ধর্মপ্রতিমন্ত্রী।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৪ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৪ ঘণ্টা আগে