মানহানি হচ্ছে এ বিষয়ে সাধারণ ডায়েরির পর এবার মামলা করল সিটি ব্যাংক। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ করা হয়েছে যে, কিছু ফেসবুক ও ইউটিউব চ্যানেলে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ও মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন ও পরিচালনা পর্ষদকে জিম্মি করে টাকা আদায়ের উদ্দেশ্যে এসব মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে।
শনিবার রাতে সিটি ব্যাংকের প্রথম সহ–সভাপতি ও হেড অব কোর্ট অপারেশন (প্রধান আইন কর্মকর্তা) গাজি এম শওকত হাসান বাদী হয়ে মামলাটি করেন। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/২৫ /২৬ ও ২৯ ধারায় অভিযোগ করা হয়েছে।
আজকের পত্রিকাকে বাদী শওকত হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ থেকে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে গড়ে ওটা সিটি ব্যাংকের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে কিছু চক্র। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন আশা করি।
মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। তিনি জানান, এজাহারে চারটি ফেসবুক ও আটটি ইউটিউব লিংকের তথ্য দিয়েছে সিটি ব্যাংক।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। সাইবার দলের সাহায্য নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হবে। তারা যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন, সেসব বিষয় মাথায় রেখেই তদন্ত হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে