রাজধানীর লালবাগে গলায় ফাঁস নিয়ে ওয়াজিব (২৪) নামের এক যুবক মারা গেছে। আজ বুধবার সাড়ে ৩টার দিকে লালবাগ পোস্তা কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসার তিনতলায় এই ঘটনা ঘটে।
মৃত ওয়াজিবের বড় ভাই মো. সোহাগ জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ কোতয়ালীর মাসকান্দা এলাকায়। লালবাগ পোস্তা কাজী রিয়াজ উদ্দিন রোডের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। বাবার নাম আবদুল মান্নান। ওয়াজিব আগে চন্দ্রীমা মার্কেটে কাপড়ের দোকানে কাজ করতেন। দুই মাস ধরে তিনি কিছুই করেন না। তিন ভাইয়ের মধ্যে ওয়াজিব ছিল সবার ছোট।
মো. সোহাগ বলেন, ‘ওয়াজিব তিন মাস হলো বিয়ে করেছে। বাবা-মা ওয়াজিবকে কাজ করতে বললেও কাজ করত না। আজ দুপুরে খাবার সময় মা রিতা বেগম তাকে বকাবকি করেন। কিছুক্ষণ পর অভিমানে ঘরের দরজা বন্ধ করে দেয় ওয়াজিব। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায় না। বিকেল ৫টার দিকে দরজা ভেঙে দেখা যায়, ওয়াজিব ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আবদুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে