
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। আজ বুধবার সকালে সংস্থাটির সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মহাপরিচালককে অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার। পরে ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।
দরবারে মহাপরিচালক তাঁর দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। তিনি দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সফল অপারেশনাল কার্যক্রমের প্রশংসা করে কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন। এ সময় উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
দরবার শেষে সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে শিশু উদ্ধারে সফল অভিযানে অংশ নেওয়া ছয়জন সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেন মহাপরিচালক। তাদের সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া ও নগদ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগের উপপরিচালক ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। দুপুর ১টায় দরবার অনুষ্ঠান শেষ হয়।

সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা জেলার জন্য চূড়ান্তভাবে ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো জেলার ব
২ মিনিট আগে
রাজধানীর তুরাগের কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রিয়া আক্তার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৪ মিনিট আগে
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
১৭ মিনিট আগে
হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) রফিকুল হাসান গনি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
২৮ মিনিট আগে