ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে দেড় কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। গ্লোবালগিভিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমেও সাহায্য করবে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাংলাদেশে কমপক্ষে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি বন্যায় তলিয়ে যায় ১ হাজারের মতো চিংড়ির ঘের। মেটার সংকট ও দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে সরাসরি এই অনুদান প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশ-ভিত্তিক উল্লিখিত তিনটি অলাভজনক সংস্থার ত্রাণ এবং দুর্যোগ প্রস্তুতিমূলক উদ্যোগেও সাহায্য করবে।
মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটসের পরিচালক জর্ডি ফরনিস বলেন, ‘আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে আছি। আমরা আশা করছি আমাদের পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কঠোর পরিশ্রম করা স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে।’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল কাজী শফিকুল আলম বলেন, ‘সবাইকে যুক্ত করার পাশাপাশি মেটার প্ল্যাটফর্ম ফেসবুক আমাদের ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক খবরাখবর পেতে সাহায্য করেছে। এতে আমরা মানুষকে সাহায্য করার জন্য সময়মতো কার্যকর সিদ্ধান্তও নিতে পারি। এ ছাড়া, মেটার আর্থিক সহায়তা সাইক্লোন সিত্রাংয়ের প্রতিক্রিয়ায় আমাদের চলমান কার্যক্রমে সাহায্য করেছে। এর মাধ্যমে আমরা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি।’
ত্রাণ প্রদানকারী সংস্থাগুলোর সংকট মোকাবিলার উদ্দেশ্যে করা ক্যাম্পেইনে সহায়তা করার জন্য মেটা ১০ কোটি ইউ এস ডলারের অ্যাড ক্রেডিটও দিচ্ছে। এটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ভবিষ্যৎ প্রস্তুতি পরিকল্পনায়ও সাহায্য করবে।
ব্র্যাকের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর ড. মো. লিয়াকত আলী বলেন, ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মেটার উদার সহায়তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি প্রয়োজন মেটানো সম্ভব হবে।’
বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গড় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে বছরে প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতি হয়। গবেষণায় বলা হয়েছে, জলবায়ুর প্রভাবের কারণে আগামী ত্রিশ বছরে ১ কোটি ৩০ লাখেরও বেশি বাংলাদেশি অভ্যন্তরীণ অভিবাসী হতে পারে।
বিশ্বজুড়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো মেটা প্ল্যাটফর্মে অলাভজনক সংস্থাগুলোর ত্রাণ প্রচেষ্টাকে সহায়তা করতে বিভিন্ন কমিউনিটি এক মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করেছে। এ ছাড়া, মেটার ডেটা ফর গুড প্রোগ্রাম, আঞ্চলিক রেসপন্স পার্টনারদের ডেটা সরবরাহ করার জন্য একটি দুর্যোগ মানচিত্র তৈরি করেছে।

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
১২ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৯ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে