Ajker Patrika

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘পদের লোভ দেখিয়ে’ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ১৫
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘পদের লোভ দেখিয়ে’ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টারের বিরুদ্ধে পদ-পদবির লোভ দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক নারী। 

গতকাল বুধবার গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিববাড়ী এলাকায় ইউরো বাংলা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘মহানগরীর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার আমাকে যুব মহিলা লীগের পদ-পদবির প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।’ 

এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টারের দলীয় সব পদ থেকে বহিষ্কার এবং তাঁকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান ভুক্তভোগী ওই নারী। 

প্রসঙ্গত, গত মাসে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে আব্দুর রহমান মাস্টারের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর সম্মেলন শেষ হলেও এখনো কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়নি। 

ভিডিও প্রসঙ্গে ভুক্তভোগী নারী বলেন, ‘কোনাবাড়ী যুব মহিলা লীগের কমিটিতে নেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি। আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন। কিন্তু আওয়ামী যুব মহিলা লীগের কমিটিতে আমাকে রাখা হয়নি। যেহেতু তিনি তাঁর কমিটমেন্ট রক্ষা করেননি, তাই আমি তাঁর বিরুদ্ধে অভিযোগ করছি।’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী নারী বলেন, ‘আপনারা যাঁরা ভিডিওটি দেখেছেন, তাতে দেখবেন আমি স্বেচ্ছায় তাঁর সঙ্গে সম্পর্ক করতে চাইনি। তিনি জোর-জবরদস্তি করে আমার সঙ্গে সম্পর্ক করেছেন।’ 

সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করে বলেন, ‘আব্দুর রহমান মাস্টার আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন। অনেক বড় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। তিনি আমার মতো অনেক নারীকে বিভিন্ন কমিটিতে জায়গা করে দেবেন, পদ দেবেন—এসব লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক করতেন। ওনার কথা না শুনলে আমাদের ওনার যে শিক্ষাপ্রতিষ্ঠান আছে, সেখানে ডেকে নিয়ে জোর-জবরদস্তি করতেন, শারীরিক সম্পর্কে বাধ্য করতেন। তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে একটি পাঁচতলা বাসা আছে, সেখানে উনি আমার মতো যারা আছে, তাদের নিয়ে যান, কমিটির লোভ দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এমনকি উত্তরায় তাঁর যে বাসা আছে, সেখানেও মেয়েদের নিয়ে যান, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি।’ 

আমার পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতিতে আগ্রহ রয়েছে উল্লেখ করে ভুক্তভোগী নারী বলেন, ‘আমি আমার পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক প্রোগ্রাম করতাম। ওই সব প্রোগ্রামে যেতে যেতে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আমাকে বলতেন, তুমি তো দেখি অনেক ভালো, তুমি তো অনেক অ্যাকটিভ, আমি যদি তোমাকে কোনো পদে নিই, কোনো কমিটিতে রাখি, তাহলে তো তোমার আপত্তি নেই? তোমার তো কোনো সমস্যা নেই? সেই সূত্রে তিনি আমার ফোন নম্বর নেন, আমার সঙ্গে কথা বলেন। তারপর থেকে কোনো প্রোগ্রামে আমাকে ডাকলে আমি যেতাম। সেভাবেই ওনার সঙ্গে সম্পর্ক হয়ে ওঠে। যেহেতু আমারও রাজনীতি ভালো লাগে আর রাজনীতিতে আমার আগ্রহ আছে, তাই আমি ওনার কথামতো চলতাম।’ 

কোনাবাড়ী থানায় জিডি নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কোনাবাড়ী থানায় জিডি করতে গিয়েছি, কিন্তু পুলিশ ওই মাস্টারের নাম শোনার পর আমার জিডি নেয়নি।’

ভিডিও ভাইরালের আগে ১০-১৫ বার শারীরিক সম্পর্ক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার অবাক লাগে, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গায় তিনি কীভাবে এসব কাজ করেন। আর শেষে যে ভিডিও আমার ভাইরাল হয়েছে, তাতে আপনারা দেখবেন, যখন আমাকে প্রস্তাব দেয় তখন আমি না বলছিলাম। আমি বলেছিলাম ভাইয়া আমি পারব না, আমি অসুস্থ আমি বাসায় চলে যাব। কিন্তু তিনি আমার কথা শোনেননি। তিনি অনেক বাজে ভাষায় আমাকে গালিগালাজ করেন এবং আমাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। ওই ভিডিওর ভেতরে সবকিছু আছে, আপনারা দয়া করে শুনে নেবেন।’ 

ভিডিওতে নারীকে স্পষ্ট দেখা যায়নি, তাহলে কি মাস্টারকে ফাঁসানোর জন্য এই ভিডিও ভাইরাল করা হয়েছে—এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘না, মাস্টারকে ফাঁসানোর জন্য এটি করা হয়নি। আমি মাস্টারের সামনে গিয়ে কথা বলতে পারব। উনি রাজনীতি নিয়ে যে একটা বাজে খেলা খেলছেন, আমাকে কমিটিতে রাখার কথা ছিল এবং উনি আমাকে বলেছিলেন, যখন যুব মহিলা লীগের কমিটি দেওয়া হবে, তখন সেখানে তোমাকে রাখা হবে। কিন্তু সম্প্রতি যুব মহিলা লীগের কমিটি সম্মেলন হলো, কমিটি দেওয়া হলো, তখন আমাকে রাখার কথা ছিল। তিনি আমাকে রাখেননি। তিনি আমাকে বলেন আমি ছোট। আমি যদি ছোট হই, তাহলে আমার সঙ্গে কেন এমন অন্যায় করা হলো?’ 

ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, ‘এমন অনৈতিক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে ব্যক্তি আবদুর রহমানের অনৈতিক কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগ নেবে না। এর দায় অভিযুক্ত ব্যক্তিকেই নিতে হবে।’ 

এ বিষয়ে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এটিকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে বলেন, তিনি দেখা করে কথা বলতে চান। 

জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ‘বিষয়টি আপনাদের কাছ থেকে শুনেছি। তবে কেউ অভিযোগ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএনপি নেতাদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বিএনপি নেতাদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল ও দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর এই কর্মসূচি পালন করেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা সেলিমা রহমানের অনুসারীরা। মশাল হাতে নিয়ে বিক্ষোভকারীরা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় তাঁরা মনোনয়নপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিক্ষোভকারীরা জানান, তাঁরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের কর্মী-সমর্থক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে তাঁরা প্রতিবাদ জানিয়ে আসছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় এই মশালমিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন না করে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে।

বরিশাল জেলা যুবদলের সহসভাপতি মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন সরদার, সেলিম সরদার, উপজেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান শিকদার, মো. মনিরুজ্জামান মিল্টন, মো. হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মো. হারুন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মেহেদী হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
ট্রাক ও ভ্যান ঘিরে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
ট্রাক ও ভ্যান ঘিরে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবাজারের পাটাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া (৬৫)। তিনি উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসার সরকারি পাঠ্যপুস্তক নিয়ে একটি ট্রাক সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়ক হয়ে কাজীপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি সীমান্তবাজারের উত্তরে পাটাগ্রাম সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই

মারা যান। তিনজন আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ওসি বলেন, মরদেহটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
গ্রেপ্তার সিএনজি অটোরিকশাচালক মো. মাঈন উদ্দিন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার সিএনজি অটোরিকশাচালক মো. মাঈন উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সিএনজি অটোরিকশাচালক মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ সোমবার রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সিটিটিসি সূত্রে জানা যায়, কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যান চালক মাঈন উদ্দিন। বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে টেনে ২০০ মিটার নিয়ে যায়। এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম আজ রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

এর আগে শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে ট্রাফিক সিগন্যালে থামানোর সংকেত দেওয়ার পর এক ট্রাফিক কর্মীকে সিএনজি অটোরিকশার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কয়েক শ মিটার টেনে নিয়ে যাওয়ার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয় উল্লেখ করে ফারহান রহমান নামের এক ব্যক্তি ফেসবুক পোস্টে বলেন, কারওয়ান বাজারে সাধারণ ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক কর্মী সিএনজিটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে অন্য যানবাহনের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ওই ট্রাফিক কর্মী সিএনজিটির পাশে দৌড়ে একপর্যায়ে গাড়িটি ধরে ফেলেন। গাড়িটি চলতে থাকায় তাঁকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।

পরে তিনি ভিডিওটি ও সিএনজির রেজিস্ট্রেশন নম্বর বাংলামোটরের একজন পুলিশ সার্জেন্টকে সরবরাহ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবনা প্রতিনিধি
ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন। ছবি: আজকের পত্রিকা
ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন। ছবি: আজকের পত্রিকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) উপ-উপাচার্য ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে।

বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু হয়। এ সময় উপ-উপাচার্য ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে প্রতি মাসে একদিন ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হবে। নিজেদের ক্যাম্পাস, নিজেদের কর্মস্থলকে নিজেরাই পরিষ্কার রাখি—এই অঙ্গীকার থেকে সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই।’

এরপর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সবাই পুরো ক্যাম্পাস পরিষ্কারকাজে হাত লাগান। এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, হল প্রভোস্ট ড. মো. শাহজাহান আলী, ড. জিন্নাত রেহানা, লায়লা আরজুমান্দ বানু, শিক্ষক একরামুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া রোভার স্কাউট ও গ্রিন ভয়েসের সদস্যরাও অংশগ্রহণ করেন। প্রায় তিন ঘণ্টা ধরে সবাই কর্মসূচি চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত