রাজধানীর শাহ আলী থানা এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযুক্ত সুমনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শিশুটির মা বাদী হয়ে শাহ আলী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে শাহ আলী থানা এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আকতার হোসেন বলেন, সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝালকাঠি শহরের গাবখান নদীর ভাঙনে অর্ধশতাধিক পরিবার ও মৌলভী বাড়ি জামে মসজিদ ঝুঁকিতে পড়েছে। দ্রুত ভাঙন রোধ এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে কেফাইতনগর এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ সেকেন্ড আগে
মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও শিক্ষকদের একাংশের বিরুদ্ধে তাঁদের মারধর, মুঠোফোন ও সম্প্রচার সরঞ্জাম ছিনিয়ে নিয়ে কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে।
১৩ মিনিট আগে
টিকটকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায় তিন বছরে সেই অর্থের ১২ লাখ টাকা এক নারীর কাছে পাঠিয়েছেন বরিশালের মুলাদীর সৌদিপ্রবাসী মোস্তাক আহমেদ (৪০)। এরপর গত এক মাস ধরে মেয়েটি তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন এই প্রবাসী বাংলাদেশি।
১৪ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে দুই দিনে সেচঘর থেকে এক কিশোরী ও একটি দোকান থেকে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলো রূপসী (১৫) ও সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫)।
১৮ মিনিট আগে