
মেট্রোরেলে ভ্রমণ এখন আরও ঝামেলাহীন। স্টেশনের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। আগামীকাল মঙ্গলবার থেকে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে। মোবাইল ফোন বা কম্পিউটার থেকে র্যাপিড পাসের ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারবেন যাত্রীরা।
আগামীকাল বেলা পৌনে ১১টায় আগারগাঁও মেট্রোস্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু এবং ভাড়া আদায় সহজ করতে ডিটিসিএ ‘র্যাপিড পাস’ চালু করেছিল। এবার তারাই অনলাইনে কার্ড রিচার্জের নতুন ব্যবস্থা বাস্তবায়ন করছে। একই সঙ্গে এমআরটি পাসেও একই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে দুটি স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে—র্যাপিড পাস ও এমআরটি পাস।
ডিটিসিএ জানিয়েছে, অনলাইন রিচার্জের প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানো হয়েছে। যাত্রীরা অনলাইনে রিচার্জ করার পর স্টেশনে এভিএম মেশিনে কার্ড স্পর্শ করলেই রিচার্জ সক্রিয় হবে। অনলাইনে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটসহ সব এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে অ্যাপসের মাধ্যমে রিচার্জ সুবিধা যুক্ত হবে।
অনলাইনে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জ করবেন কীভাবে
র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড থাকতে হবে এবং সেটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এই ওয়েবসাইটের রিচার্জ অপশনে গিয়ে অর্থ প্রদানের মাধ্যম বেছে নিয়ে পরিমাণ লিখতে হবে। সফল লেনদেনের বার্তা পাওয়ার পর যেকোনো মেট্রো স্টেশনে এভিএম মেশিনে কার্ড ট্যাপ করলেই রিচার্জের টাকা যুক্ত হবে।
এ ছাড়া রিচার্জ বাতিলের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রযোজ্য হবে। ব্যবহারকারী চাইলে এভিএমে কার্ড ট্যাপ করার আগে এবং রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে বাতিলের অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিল হলে নির্ধারিত ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। এ ছাড়া কার্ড ব্ল্যাক লিস্ট থাকার কারণে যদি পেন্ডিং ট্রানজেকশন আপডেট না হয়, তবে গ্রাহক রিফান্ডের আবেদন করতে পারবেন, তবে সে ক্ষেত্রেও একই হারে— ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
ডিটিসিএ কর্মকর্তারা জানান, যাত্রীদের সময় ও ঝামেলা কমাতেই অনলাইন রিচার্জ চালু করা হচ্ছে। আগে কাউন্টার বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিচার্জ করতে হতো, কিন্তু এখন ডিজিটাল পদ্ধতিতে সহজেই অর্থ যোগ করা যাবে। এতে যাতায়াত আরও নিরবচ্ছিন্ন হবে। মেট্রোরেল চালুর পর থেকে যাত্রীরা স্বল্প সময়ে র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। অনলাইন রিচার্জ যুক্ত হওয়ায় ডিজিটাল সেবার পরিধি আরও বাড়বে।
বর্তমানে প্রায় ১৬ লাখ গ্রাহক র্যাপিড পাস ও এমআরটি পাস ব্যবহার করছেন।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৬ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৬ ঘণ্টা আগে