ঢাকার সাভারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে গিয়ে ডিলারের লোকজনের হামলায় ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। আহত একই পরিবারের দুই নারীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও কার্ডধারী অর্ধশত মানুষ পণ্য পাননি। বিকেলে তাঁরা বিক্ষোভ শুরু করলে ডিলারের লোকজন তাঁদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আহতরা হলেন— সাভারের ওয়াপদা রোডের মো. সেলিমের স্ত্রী হোসনে আরা (৪০) ও হোসনে আরার বোন বিউটি বেগম (৪২)।
আহতদের পরিবারের সদস্যরা জানান, আজ সকাল থেকে কার্ডধারীরা টিসিবির পণ্য কিনতে সাভারের পঞ্চবটি আশ্রম এলাকায় জড়ো হন। তাঁদের সঙ্গে হোসনে আরা ও বিউটি বেগমও পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করে হোসনে আরা ও বিউটিসহ প্রায় অর্ধশত কার্ডধারী পণ্য কিনতে পারেননি। তখন তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় সেখানে উপস্থিত মো. শফিক নামের এক ব্যক্তি বাঁশ দিয়ে বিক্ষুব্ধদের পেটানো শুরু করেন। এতে হোসনে আরা ও বিউটি বেগমসহ ৮-১০ জন আহত হন। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দুজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত হোসনে আরার ছেলে ওমর শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘কার্ডধারী অনেকেই আজ টিসিবির পণ্য পাননি। এর প্রতিবাদ করায় আমার মা ও খালাসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করেন ডিলারের লোকজন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার ফরিদা খন্দকারের জামাতা শরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘লোকজনের প্রচুর ভিড় ছিল। যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের মধ্যে কেউ মহিলাদের আঘাত করে থাকতে পারে।’
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে