
রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৯ হিযবুত তাহ্রীর কর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
ছয় দিনের রিমান্ড শেষে ১৭ হিযবুত তাহ্রীর কর্মীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে চার আসামির পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় দফায় রিমান্ডে যাওয়া এ চার আসামি হলেন মো. আবু শোহাইব (৩৪), সাব্বির হোসাইন জিউন (২১), মো. হেলাল উদ্দিন (৪৫) ও মো. আল রাফি সাজ্জাদ (২৩)।
অন্যদিকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থিত করা বাকি ১৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁরা হলেন মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), আশফাক আহম্মেদ (২২), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য।
এদিকে ৯ মার্চ একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া পাঁচ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার এসআই সাইফুল ইসলাম প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাঁদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ডে যাওয়া এসব আসামি হলেন ঢাকার সূত্রাপুর থানার মোহন দাস রোডের মাসরাফি রহমান মাহি (২০), একই থানার কলতাবাজারের ইরফান শাহরিয়ার (২০), ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তেলঘাটের মো. সাইফুল ইসলাম (১৯), ঢাকার কোতোয়ালি থানার পাটুয়াটুলী লেনের আনাসুর রহমান (২০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লভপুরের সোহেল রানা (৩৯)।
এর আগে ৯ মার্চ এ পাঁচ আসামিকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
মামলার সূত্রে জানা যায়, ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
এ ঘটনায় ৮ মার্চ পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে বাদী হয়ে মামলা করে পুলিশ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
১ ঘণ্টা আগে
ফেনী সদরের মোহাম্মদ কাওছার ও ফৌজিয়া আক্তার ইভার ঘর আলো করে এসেছিল মোহাম্মদ সাইফান। পরিবারের প্রথম সন্তাকে নিয়ে বুনছিলেন কত স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। হামে আক্রান্ত হয়ে প্রায় ২১ দিনের লড়াই শেষে হার মানে সাইফান।
২ ঘণ্টা আগে
১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটের মধ্য দিয়ে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালটিতে অনুমোদিত ৬৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। ৫৩টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ২১ বিষয়ের চিকিৎসক পদে কর্মরত নেই একজনও।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর শহড়াবাড়ি স্পারে আবারও ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত স্পারের ১৫০ মিটার অংশ যমুনায় বিলীন হয়ে গেছে। স্পারের ভাঙনরোধে পানিতে বালুভর্তি জিও ট্যাক্স ব্যাগ ও জিও টিউব ব্যাগ ফেলা হচ্ছে।
২ ঘণ্টা আগে