
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। সেখানে বলা হয় গতকাল বুধবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক, কমোডর মো. মঈনুল হাসান, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল হক, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের উপপরিচালক কমান্ডার এ কে এম মিজানুরসহ আইটি ও যোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে বিএসসিএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ, বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবিরসহ বিএসসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। দেশীয় স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড টেলিযোগাযোগ ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জনে আরেক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ কোস্ট গার্ডের টহল জাহাজে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের মাধ্যমে সমুদ্রসীমার ২০০ নটিক্যাল মাইলেও টেলিযোগাযোগ অব্যাহত থাকবে, যা বাংলাদেশের সমুদ্রসীমানা করবে আরও নিরাপদ। জাতীয় জরুরি প্রয়োজন ও প্রাকৃতিক দুর্যোগে এ নেটওয়ার্ক ব্যবহার কবে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।
২০১৮ সালের ১২ মে মহাকাশে পাড়ি জমায় দেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ইতিমধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, আকাশ ডিটিএইচ, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, মৎস্য অধিদপ্তর, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ইউকে বেইসড মাদানি টিভি, এয়ারকম, বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সেবা গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় দেশের পরবর্তী স্যাটেলাইট উৎক্ষেপণ করার কাজ চলছে, যা উৎক্ষেপিত হলে দেশ স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৪ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৫ মিনিট আগে