
ওয়াসার এমডি তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার সংবাদ প্রকাশের পর তাঁর বিরুদ্ধে নতুন করে অর্থ পাচারের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে। ওই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ বাড়ি-সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকসিম এ খানের বিরুদ্ধে আগে থেকে চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।’
ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘তাকসিম এ খান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার বিরুদ্ধে ১৩ বছরে বিদেশি ঋণ করা বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে হুন্ডিসহ বিভিন্ন উপায়ে আমেরিকায় পাচার করে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বিলাসবহুল ১৪টি বাড়ি, গাড়ি ক্রয়সহ মানি লন্ডারিংয়ের অভিযোগ সংযুক্ত করা হয়েছে।’
এর আগে ৯ জানুয়ারি প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক সমকাল। পরে ওই প্রতিবেদন আদালত আমলে নিয়ে অভিযোগ দুটির অনুসন্ধানের অগ্রগতি জানতে চান হাইকোর্ট। এ সময় আদালত দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে নির্দেশ দেন।
আরও পড়ুন:

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
১ ঘণ্টা আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
২ ঘণ্টা আগে