
২০০৯ সালে দেওয়া নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। সেখানে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের কিছু অনুশাসন আর নির্দেশনা ছিল বলে জানান তিনি।
নিজ দপ্তরে আজ বুধবার তাঁর নিয়োগ নিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা রিট ও দুদকে চলমান দুর্নীতির অনুসন্ধান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নিয়োগের বিষয়ে তাকসিমের দাবি, তাঁর এমডি হিসেবে নিয়োগে কোথাও কোনো ঝামেলা নেই। তিনি বলেন, ‘২০২০ সালেও এ রকম একটি রিট করা হয়েছিল, তা খারিজ করে দেন আদালত। ওয়াসার আইনজীবী বিস্তারিত তুলে ধরেছেন আদালতের সামনে।’
দুদকে চলমান ৩ হাজার ২০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে ওয়াসার এমডি বলেন, ‘বিষয়গুলো হাস্যকর হচ্ছে। কোনো প্রজেক্টের সঙ্গে ওয়াসার এমডির সম্পর্ক থাকে না। দাতা সংস্থা সব দেখভাল করে।’
বারবার অনুসন্ধান করেও কিছু পাওয়া যায়নি উল্লেখ করে তাকসিম এ খান বলেন, ‘পুরো বিষয়টি অসত্য। তদন্তই শুধু হয়, কিন্তু কিছু প্রমাণ হয় না। তাহলে এতবার অনুসন্ধান করে কী করলেন?’
যাঁদের ওয়াসায় অনৈতিক কর্মকাণ্ড তিনি বন্ধ করেছেন, এমন একটি দল তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও দাবি করেন তাকসিম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
২২ মিনিট আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৩১ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৪০ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৪২ মিনিট আগে