
চাকরিতে নিয়োগবিধি সংশোধনের দাবিতে রাজধানীর খামারবাড়ির প্রাণীসম্পদ অধিদপ্তর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচির নেতৃত্ব দেয় বাংলাদেশ ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আন্দোলনকারীরা জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ২য় ও ৩য় শ্রেণির সকল টেকনিক্যাল পদসমূহে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’—সনদধারীদের সরাসরি নিয়োগের নিমিত্তে-প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ সংশোধনের মাধ্যমে অতি দ্রুত গেজেট/প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয় আইএলএসটি খুলনা, আইএলএসটি ব্রাহ্মণবাড়িয়া, আইএলএসটি গাইবান্ধা, আইএলএসটি গোপালগঞ্জ, আইএলএসটি নেত্রকোনার শিক্ষার্থীরা।
আইএলএসটি ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থী রাফিয়ুল ইসলাম রাফি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আমাদের দাবি জানিয়েছি। এর আগেও বিভিন্ন সময় দাবি জানালেও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্ণপাত করেনি।’
বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
তবে ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইএলএসটি গাইবান্ধার শিক্ষার্থী আল ফরহাদ জীম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণিসম্পদ চত্বরে অবস্থান কর্মসূচিতে ন্যায্য দাবি পূরণ না হলে, আমাদের পরের কর্মসূচি হবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান। এভাবে পর্যায়ক্রমে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে