রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর ছুরির আঘাতে শাওন পেদা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শাওনের।
শাওন পটুয়াখালী সদর উপজেলার বরুনবাড়িয়া গ্রামের মজিবর পেদার (মৃত) ছেলে। মহাখালী সাততলা বস্তিতে থাকতেন তিনি।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, সুমাইয়া আক্তার নামে এক তরুণীর সঙ্গে শাওনের প্রেমের সম্পর্ক ছিল। দশ মাস আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর সুমাইয়া জানতে পারেন শাওনের দ্বিতীয় স্ত্রী তিনি। এরপর থেকেই কলহ শুরু হয়। এরই জেরে বুধবার সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসায় থাকা ধারালো ছুরি দিয়ে শাওনের পেটে আঘাত করেন সুমাইয়া। সুমাইয়া অন্যদের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এসআই আরও জানান, অভিযুক্ত সুমাইয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
শাওনের চাচাতো ভাই কবির হোসেন জানান, আগের এক ছেলে ও স্ত্রী রয়েছে শাওনের। তাঁরা গ্রামের বাড়িতে থাকেন। এরপর দশ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তাঁর সঙ্গে কারও তেমন যোগাযোগ ছিল না। গতকাল রাতেই আত্মীয়দের মাধ্যমে তিনি শাওনের মৃত্যুর খবর শোনেন।

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি মো. নুরে আলম। স্বামী হারোনার পরে নুরে আলমের পরিবারের অবস্থা বেশি ভালো নেই। স্ত্রী ইফফাত জাহান সিফাত একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন সামান্য বেতনে।
৩ মিনিট আগে
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানসহ আরও কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সোয়া ১০টার পর এই ঘটনা ঘটে। রাতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
১ ঘণ্টা আগে
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে নির্বাচন শেষ হয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছুটিতে রয়েছেন। এ জন্য সভা করা যাচ্ছে না। সভা করা গেলেই ফলাফল প্রকাশ করা হবে।’
২ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে