
রাবি ও চট্টগ্রামে শিবিরের হামলার বিচার এবং অফলাইন-অনলাইনে নারীদের ওপর হিংস্র আক্রমণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের নারী সদস্যরা। আজ শুক্রবার সকাল ১১টায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক স্কাইয়া ইসলাম।
লিখিত বক্তব্যে তাঁরা জানান, ‘চিহ্নিত যুদ্ধাপরাধী সম্পূর্ণ নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে আবার এটিকে ন্যায়বিচার বলে বর্তমান আইন উপদেষ্টা উল্লসিত হয়ে স্টেটমেন্ট দিচ্ছেন। গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর আক্রমণ করছে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এবং অন্তর্বর্তীকালীন সরকার ও তার বাহিনী তা ক্রমাগত মদদ দিয়ে যাচ্ছে। এ অবস্থায় জুলাই গণ-অভ্যুত্থানের ফ্রন্টলাইনার হিসেবে আমরা দায় অনুভব করছি সামগ্রিক বিচার ব্যবস্থা এবং ধর্মীয় ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক তারেক আশরাফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার কোষাধ্যক্ষ কায়সার আহমেদ ও দপ্তর সম্পাদক সৈকত ইমতিয়াজ, বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ এবং ছাত্র গণমঞ্চের রাবি শাখার আহ্বায়ক নাসিম সরকার আহত হন।
চট্টগ্রামে শিবিরকর্মী ও স্থানীয় জামায়াত আমির শাহজাহানের সঙ্গে সংশ্লিষ্ট আকাশ চৌধুরী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাঈদুল হক নিশান ও সহসভাপতি এনি চৌধুরীর ওপর হিংসাত্মক আক্রমণ করেন। চট্টগ্রামে আহতদের মধ্যে আরও রয়েছেন—শ্রীকান্ত বিশ্বাস শিকু, যিনি জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন।
সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের পর তৌহিদি জনতার ব্যানারে নারী ফুটবল খেলার পর আক্রমণ নিয়েও কথা বলেন বক্তারা।
তাঁরা বলেন, ‘তৌহিদি জনতার ব্যানারে নারী ফুটবল খেলার পর আক্রমণ, এরপর একজন নারীকে যৌন হয়রানির বিরুদ্ধে মামলা তুলতে বাধ্য করা, নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং সর্বশেষ নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে সংঘবদ্ধ মব তৈরি করে তাঁর শিক্ষকতা বাতিল—এসব আক্রমণের বিরুদ্ধে সরকার কোনো আশু পদক্ষেপ গ্রহণ না করলে, আমরা সম্মিলিতভাবে তা রুখে দাঁড়াব।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নাজিয়া হোসাইন রাশা বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। আমরা দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্রজোটের শান্তিপূর্ণ মিছিলে শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালাল। একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর খালাসের প্রতিবাদেই আমরা আন্দোলন করছিলাম। আজও বিকেল ৪টায় আমাদের গণতান্ত্রিক ছাত্রজোটের আহ্বানে বিক্ষোভ মিছিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এ ছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক তিলোত্তমা ইতি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগরের সদস্য সাবরিনা হক।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
৩২ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৪৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১ ঘণ্টা আগে