
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ। এর আগে তাঁর বাসা তল্লাশি করে তাঁকে পায়নি ডিবি।
পুলিশের একটি সূত্র জানায়, আজ সকালে আমির খসরু মাহমুদের বাসায় তাঁকে আটকের জন্য যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। কিন্তু তল্লাশি করে তাঁকে বাসায় পাওয়া যায়নি। তবে পুলিশ সদস্যরা বাসার সামনেই অবস্থা করছেন।
এর আগে আজ সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি।

দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
৯ মিনিট আগে
‘হেলথ হাবের’ মাধ্যমে একই ছাতার নিচে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হবে। এসব কেন্দ্রে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন। তাঁরা রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করার পাশাপাশি স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজ
১২ মিনিট আগে
বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু বড় জাহাঙ্গীরের বাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেঘা ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
১৪ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেছেন, রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান সরকারের বড় সাফল্য। একই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড, বিভিন্ন পেশাজীবীর জন্য পৃথক পরিকল্পনা এবং দলীয় বিভেদ নিরসনের আহ্বানের কথা জানান।
২৪ মিনিট আগে