
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শনির আখড়ায় বাসে ধাক্কায় বিনোদ বিশ্বাস (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনেরা বিনোদ বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত বিনোদ বিশ্বাসের ভাই বিধান বিশ্বাস জানান, তাঁদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে শান্তিনগর এলাকায় থাকেন। বিনোদ বিশ্বাস ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিল থেকে এ-লেভেল শেষ করেছিলেন।
তিনি আরও জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে চিটাগাং রোড ফুফুর বাসায় যান বিনোদ। রাতে সেখান থেকে শান্তিনগরের বাসায় ফিরছিলেন। শনির আখড়া এলাকায় আসলে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বিনোদ গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২০ মিনিট আগে
মানুষ সাধারণত পচা বা দুর্গন্ধযুক্ত বস্তু এড়িয়ে চলে। খাদ্যতালিকার সবজি, ভাত কিংবা ফলমূল সামান্য নষ্ট হলেই তা ফেলে দেওয়া হয়। কিন্তু সেই পরিত্যক্ত বর্জ্যই এখন সম্পদে পরিণত হচ্ছে মেহেরপুরের গাংনী পৌরসভায়। পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট (IWM) পদ্ধতিতে শহরের...
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না—মর্মে লিখিত মুচলেকা দিয়ে তাঁরা মুক্তি পান। গতকাল সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইন্ট্রিতলা...
১ ঘণ্টা আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাবড়ি ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে