
চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করেন তাঁরা।
এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর পুলিশের জলকামান ও টিয়ারগ্যাস ছুড়লে ছত্রভঙ্গ হয়ে পড়েন তাঁরা। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অনেক দিন ধরে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন অবরোধকারীরা। তাঁরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবি জানান।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা কয়েকশ আউটসোর্সিং কর্মচারী সমাবেশ করেন। পরে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তাঁরা। বিকেল ৩টার দিকে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল পুরো বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক কর্মচারী সড়কে অবস্থান নেয়। এ সময় তাঁরা চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি জানান। এ সময় কেউ কেউ সড়কে শুয়ে পড়তেও দেখা যায়।
অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরেই চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু স্থায়ীকরণ করা হচ্ছে না। তাই দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন কর্মচারীরা। বিকেল ৪টার পর জাতীয় ঈদগাহের দিকে প্রায় শতাধিক পুলিশ অবস্থান নেয়। পুলিশের জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়। অবরোধকারীদের সড়ক ছেড়ে আন্দোলন চালিয়ে যেতে অনুরোধ জানায় পুলিশ। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত সড়কেই অবস্থান নেয় কর্মচারীরা। পরে সোয়া ৫টার দিকে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অবরোধকারীদের পল্টনের দিকে ছত্রভঙ্গ হয়ে চলে যান। এ সময় অবরোধকারী কয়েকজনকে পুলিশ আটক করতেও দেখা যায়।

এদিকে সড়ক অবরোধের কারণে এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করে। ওই পথে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে পল্টন, সচিবালয়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ওই সড়কে চলাচল করা সাধারণ মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় আড়াই ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, সারা দেশ থেকে আউটসোর্সিংয়ের কয়েকশ কর্মচারী দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। পরে প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশেই অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারবার অনুরোধ করার পরও সড়ক না ছাড়ায় জলকামান, টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে গ্রেপ্তার কিনা তা জানানো হবে।


মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৫ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৬ ঘণ্টা আগে