
রাজধানীর বসুন্ধরা এলাকায় গোপন বৈঠক থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ আটজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
মুহাম্মদ সেলিমকে পাঁচ দিন ও অপর সাতজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। অপর সাতজন হলেন জামায়াতের মহানগর মজলিশে সুরা সদস্য আবুল বাশার, কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সমর্থক আনোয়ারুল হক, শিব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও আব্দুল হাকিম সরকার।
দুপুরের পর সেলিমসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় সেলিমের ১০ দিন এবং অপর সাত আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর।
আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে সেলিমের পাঁচ দিন এবং অপর সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই রণপ কুমার আট আসামির রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যার পর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একত্রিত হলে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জামায়াতের এই নেতা-কর্মীরা জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার, সরকারকে উৎখাত, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কার্যকলাপসহ ত্রাস সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হন বলে অভিযোগ ওঠায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ডিবি পুলিশ।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে