রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৪০ জনকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে বিভিন্ন থানায় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন। অভিযানকালে বিদেশি দুটি পিস্তল, বিদেশি একটি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার এবং দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে
রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজারো মানুষ, খুদে শিক্ষার্থীদের ছিটিয়ে দেওয়া তাজা ফুলের পাপড়ি এবং মুহুর্মুহু স্লোগানে মুখরিত চারপাশ। প্রিয় নেতা ও দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ জেলায় একনজর দেখতে এবং বরণ করে নিতে দীর্ঘ ১৫ কিলোমিটার সড়কজুড়ে দেখা গেল নজিরবিহীন উন্মাদনা...
১ ঘণ্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার গাজীপুরের তরুণ সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে তাঁকে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলায় কারাগারে পাঠায় জিএমপির গাছা থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে সমবায় সমিতির নামে সাধারণ মানুষের জমা রাখা প্রায় ১০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা বিশ্বজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কটুরাকাঠি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ ঘণ্টা আগে