জাল ভোট ও সিল মারতে বাধা দেওয়ায় একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে ভবানীপুর ভোট কেন্দ্রে যান। একপর্যায়ে সাঈদুর রহমানের সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে সিল মারতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বাধা দেন। এ সময় সাঈদুর রহমানের সমর্থকেরা ঘুষি মেরে প্রিসাইডিং কর্মকর্তার নাক ফাটিয়ে দেন। খবর পেয়ে সাঈদুর রহমানসহ তাঁর সমর্থকদের অবরুদ্ধ করে রাখে জনতা। পরিস্থিতি বেগতিক দেখে জানালা ভেঙে পালিয়ে যান সাঈদুর রহমান।
জানতে চাইলে সাঈদুর রহমান বলেন, ‘আমি কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম। সেইখানে প্রতিপক্ষ প্রার্থীদের লোকজন আমার ওপর হামলা করতে চাইলে আমি প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে আশ্রয় নেই। পরে ওই কক্ষের দরজা ভেঙে ফেলার উপক্রম হলে আমার এক ছোট ভাইয়ের সহায়তায় জানালার ভেঙে পালাতে বাধ্য হই।’
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ‘কেন্দ্রে ঝামেলার কথা শুনেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ বলেন, ‘ওই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত প্রিসাইডিং কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে