
‘গত তিন বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিশোর গ্যাং একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। আমরা সেটা মোকাবিলা করার চেষ্টা করছি।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
র্যাব কর্তৃক নির্মিত 'কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম'-এর একটি বিজ্ঞাপন প্রদর্শনীর জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 'সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন' স্লোগানের বিজ্ঞাপনটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আইজিপি বলেন, ‘আমাদের সংসদে নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে। আদালতও অনেক নির্দেশনা দিচ্ছেন। সে ক্ষেত্রে কিশোর আইনও হালনাগাদ হয়েছে। কোনো ব্যক্তি ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য হয়। কিন্তু বর্তমানে দেশে আইন পরিবর্তন করার কারণে যেটা হয়েছে তাতে যে যুবকে পরিণত হয় তাকেও শিশু হিসেবে গণ্য করা হয়। ফলে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আবার বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীকে গ্রেপ্তারও করা যাবে না। তাদের সংশোধনাগারে পাঠাতে হবে। এতে করে সেই সংশোধনাগারের সংখ্যাও কম। ফলে কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে। তবু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আশা করছি এটিও নিয়ন্ত্রণে আসবে।’
অভিভাবকদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, সন্তানের জন্য বাবা-মায়েরও দায়িত্ব রয়েছে। তারা কী করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে—এগুলো দেখা প্রতিটি পরিবারের দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজন সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে