এডিসের লার্ভার উৎপত্তিস্থল ধ্বংসে আজ থেকে নগরভবনে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। হঠাৎ অনির্ধারিতভাবে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস নিজেই এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং উৎস নিধন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে তদারকি করেন।
সোমবার দুপুর পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে মোট চব্বিশটি অভিযোগ আসে এবং সকল অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিলর বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশ দেন মেয়র।
আজ সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনে পরিবহন শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করে নগর ভবনে ফেরার পর সাড়ে দশটায় তিনি নিয়ন্ত্রণ কক্ষে ঢোকেন। এরপর তিনি সকাল থেকে নিয়ন্ত্রণ কক্ষে আসা অভিযোগের ব্যাপারে জানতে চান। কর্তব্যরত কর্মকর্তারা মেয়রকে ১২টি অভিযোগের কথা জানান।
মেয়র তালিকা নিয়ে প্রথমে ২৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার ইকবাল শান্তকে ফোন করেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাস্তা ক্লাব নামক স্থানে অভিযান পরিচালনা জন্য নির্দেশ দেন।
এরপর ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হককে ফোন দিয়ে মিন্টু রোডের যে বাসাগুলোতে এডিস লার্ভা রয়েছে বলে তথ্য আসে সেখানে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্রকে ফোন এবং প্রদত্ত ঠিকানা দিয়ে অভিযান পরিচালনার নির্দেশনা দেন।
তারপর মেয়র অন্যান্য অভিযোগগুলোর মধ্যে প্রতিটি অভিযোগের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার করতে বলেন।
২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেসবুক লাইভে এসে সেসব জায়গায় মশার লার্ভা পাওয়া গেছে বলে জানান। কয়েকটি অভিযানে মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।
দুপুর ১টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে মোট চব্বিশটি অভিযোগ আসে। সকল অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিলর বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশনা দেন মেয়র।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে