
সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সাড়ে ১২টার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে এ উপদেষ্টার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। একই দিনে ৯টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।
এ এফ হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

স্ত্রীর আপন ছোট বোনকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে ও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (মেডিকেল কর্মকর্তা) রাফসান জানিকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের মুড়ুলি মোড়ে অবস্থিত রজনীগন্ধা ফিলিং...
৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আরেফিন নগর এলাকায় সীমানা দেয়ালের গেট ধরে ঝোলার সময় দেয়াল ধসে মো. জয়নাল নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু এবং আরও দুই শিশু আহত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মুখে এই দুর্ঘটনা ঘটে। রোববার বিকেলে এই ঘটনার বিষয়ে জানাজানি হয়।
৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে মাঠ প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়...
৪২ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আসিয়া খাতুন (৭০) নামের এক নারী আহত হয়েছেন। নগরীর কুবা মসজিদ সংলগ্ন একটি বস্তিতে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে