
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাঁদের আটক করা হয়। শাহবাগ থানা-পুলিশের পক্ষ থেকে দায়ের করা একটি এজাহারে এ তথ্য জানানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, শাহবাগ থানার এসআই (নিরস্ত্র) মো. আমিরুল ইসলাম তাঁর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় টহলরত অবস্থায় বেতারের মাধ্যমে একটি গোলটেবিল বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামের ভেতরে থাকা কয়েকজনকে ঘিরে ধরে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ স্লোগান দিচ্ছে এবং এক ব্যক্তি বক্তব্য দিচ্ছেন।
পুলিশ এজাহারে জানায়, তাঁরা বক্তব্যরত ব্যক্তি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে (৭৫) হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যার উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকানো। সেই সংগঠনের পক্ষ থেকেই এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুল লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে আসলে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। তার এই বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে লোকজন তাদের ঘিরে ধরে স্লোগান দিচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে আরও ফোর্স ডেকে পাঠায়। তাদের সহায়তায় পুলিশ লতিফ সিদ্দিকীসহ আরও ১৫ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), শেখ হাফিজুর রহমান কার্জন (৫৫), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২) এবং গোলাম মোস্তফা (৮১)। এ ছাড়া, অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জন ব্যক্তি এই বৈঠকে অংশগ্রহণ করেছিল বলে এজাহারে জানানো হয়েছে।
পুলিশ এজাহারে উল্লেখ করেছে, আটককৃতরা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬ (২) / এর (ঈ) / ১২ ধারার অধীনে অপরাধ করেছেন। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
নিচে পুলিশের এজাহারের কপি যুক্ত করা হলো:

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১০ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে