
এনাটমিকেল সোসাইটি অব বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মে। ৩১ সদস্যের এই কার্যকরী পরিষদের নির্বাচনে বিজয়ীরা দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন সভাপতি, তিনজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বৈজ্ঞানিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সংস্কৃতি সম্পাদক ও সমাজ কল্যাণ সম্পাদকের একটি করে পদ রয়েছে। এছাড়া কার্যকরী সদস্য আছে ১৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাঁরা ভোটের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন নেবেন, তাঁদের নিজ নামের বানান ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। ভোটারদের চূড়ান্ত তালিকা এনাটমি বিভাগ ঢাকা মেডিকেল কলেজের নোটিশ বোর্ড টানানো হয়েছে। এছাড়া এনাটোমিকাল সোসাইটি অব বাংলাদেশের ওয়েবসাইটেও তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে মনোনয়নপত্র নিতে চাইলে নিচে সংযুক্ত নাম্বার ও যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭১৮৯০৩২২৯।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্তমানে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল রোববার উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু করেছে। তবে প্রথম দিনেই ৪০টি বিদ্যালয়ের অন্তত ১০ হাজার খুদে
৪৪ মিনিট আগে
স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের ১০ তরুণের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাঁদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শনিবার তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। খাবার ও পানির সংকটে সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।
২ ঘণ্টা আগে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। গত বুধবারের দৌলতদিয়া ঘাটে বাসডুবির ভয়াবহ ঘটনা এই নৌ-রুটের দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা এবং অবকাঠামোগত দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
২ ঘণ্টা আগে
হাওরাঞ্চলের এক ফসলি জমি রক্ষার শেষ ভরসা ফসল রক্ষা বাঁধ। প্রতিবছরের মতো এবারও নির্মাণ ও সংস্কারের কাজ হলেও কৃষকদের অভিযোগ, কাজ হয়েছে দায়সারা। সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ রয়ে গেছে অনেক বাঁধ, এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। নড়বড়ে ও দুর্বল কাঠামো নিয়ে পানির চাপ সামলাতে পারবে কি না, তা নিয়ে বাড়ছে শঙ্কা।
২ ঘণ্টা আগে