
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কামারখোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই লেনে পেছন থেকে দুটি বাসসহ তিনটি যানবাহন সেখানে এসে সংঘর্ষের মুখোমুখি হয়। এতে দুমড়েমুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছি। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার চার কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক। এই মোটা অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও। রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি...
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরার ভোটকেন্দ্রগুলোতে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে।
১৩ মিনিট আগে
শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত...
১৯ মিনিট আগে