
আসন্ন কোরবানির ঈদে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দিনের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরা ঈদের দিনেই সব কোরবানির বর্জ্য অপসারণ করব। এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
মোহাম্মদ এজাজ জানান, এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী টানা তিন দিন কাজ করবেন। বর্জ্য পরিবহনে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ এবং ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, আমিনবাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ফেলার জন্য পৃথক প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য দুটি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া মনিটরিং করতে একটি তদারকি টিম গঠন করা হয়েছে, যাতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন।
পরিদর্শনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
দেশের দণ্ডবিধি ও বিচারব্যবস্থা আজও সেই ঔপনিবেশিক আদলে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, এই ঔপনিবেশিক আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের গণ-অনাস্থা তৈরি হয়েছে।
১৪ মিনিট আগে
যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে র্যাবের সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর থেকে তাঁকে আটক করা হয়।
৩২ মিনিট আগে
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ শিলাকোঠা এলাকায় এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই এলাকার বিল্লাল হোসেন (৩২), তাঁর বাবা মো. লতিফ ও ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার বিল্লালের বাড়ি দক্ষিণ শিলাকোঠা এলাকায়।
৪৩ মিনিট আগে